নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: ফের সড়ক দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যু। সবুজ সাথীর সাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ছাত্রীর। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ঘটনাটি ঘটেছে সুতি থানার সরলা মধু ডিহি ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় ! ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুইজনের একজনের নাম বীণা মন্ডল ও অপর ছাত্রীর পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছাত্রী নাম আরতি মন্ডল। তাদের সকলের বাড়ি সুতি থানার সরলা এলাকায়। তারা আইরন হেমাঙ্গিনী উচ্চ বিদ্যালয় এর দশম শ্রেণীর ছাত্রী। কিভাবে দুর্ঘটনাটি ঘটল সেই সম্পর্কে স্পষ্ট কিছু যানা যায়নি। ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
সাইকেল নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২ ছাত্রী, আহত ১
Loading...
রাজ্য
#news
#accident
#death
#West Bengal
#সংবাদ
সর্বশেষ আপডেট:
