Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শুক্রবার রাতে ডোমজুড়ে মর্মান্তিক দুর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত ৩

Loading... রাজ্য
শুক্রবার রাতে ডোমজুড়ে মর্মান্তিক দুর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত ৩
#news #Howrah #accident #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শুক্রবার রাতে ডোমজুড়ের হাওড়া আমতা রোডের উপর ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন ব্যক্তির। তাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেলেও এখনও একজনের পরিচয় অধরাই বলে পুলিশ সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের ৩ জন কেই মৃত বলে ঘোষনা করে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালক কে।

{link}
সূত্রের খবর, হাওড়া থেকে আমতার দিকে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালিযে যাওয়ার চেষ্টা করে ঘাতক লরি। সেই সময় পালানোর রাস্তাতেই আরও দুই পথচারীকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ গাড়ি সহ চালককে আটক করেছে বলে সূত্রের খবর। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল। যদিও সেই বিষয়ে পুলিশের তরফে কিছু জানানো হয়নি।  

সর্বশেষ আপডেট: