নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব বর্ধমান জেলার ভাতারের বাদশাহী রাস্তা আলিনগরের রাজার মায়ের দিঘির কাছে পথ দুর্ঘটনা। লরি ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে একটি লরির সঙ্গে কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। যার জেরে কন্টেনার থাকা দুই ব্যক্তি এবং লরিতে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হন। প্রথমে স্থানীয়েরা দুর্ঘটনার দৃশ্য দেখে উদ্ধারকার্যে ছুটে যান। তারপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে পুলিশ। তবে কি কারনে দুর্ঘটনা তা এখনও সম্পূর্নভাবে জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান বেপরোয়া গতির কারনেই দুর্ঘটনা। যদিওবা এই সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কোন খবর এসে পৌঁছায়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতেরা।
পূর্ব বর্ধমান জেলার আলিনগরের কাছে লরি ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩
Loading...
রাজ্য
#news
#East Burdwan
#Accident
#West Bengal
#সংবাদ
সর্বশেষ আপডেট:
.jpeg)
