শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ছাদ বাগানের মহিমা যে এতো সুন্দর হতে পারে, তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ছাদ জুড়ে যেন স্বর্গ! ৪২ প্রজাতির পদ্ম চাষ করে নজির গড়ল পূর্বস্থলীর উৎসব। ছোটবেলা থেকেই ফুলের প্রতি তার অগাধ ভালবাসা। আর সেই ভালবাসাকে হাতিয়ার করেই আজ সকলকে চমকে দিচ্ছেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলীর এক তরুণ পড়ুয়া। তাঁর নাম উৎসব ঢালি।
{link}
বাড়ির ছাদে ৪২ প্রজাতির দেশি বিদেশি পদ্ম চাষ করে তিনি গড়ে তুলেছেন এক স্বপ্নের বাগান। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মেড়তলা পঞ্চায়েতের দক্ষিণ সাজিয়াড়া গ্রামের বাসিন্দা উৎসবের এই অনন্য উদ্যোগ দেখতে ভিড় করছেন এলাকাবাসীরাও। কেউ বলছেন “ছাদজুড়ে যেন স্বর্গ”, কেউ আবার বলছেন “এ এক ফুলের রাজ্য!”
{link}
উৎসব এই বিষয়ে বলেন, “সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথম আমি যোগাযোগ করেছিলাম এক পদ্ম চাষীর সঙ্গে এবং তারপর এই চাষ শুরু করেছি। আর বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই চাষে কোনো রকম বেশি পরিশ্রম নেই। পরিচর্যা খুব কম করতে হয়।” উৎসবের বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়। বাবা স্বপন ঢালি একজন ছোট কৃষক, মা প্রভাতি ঢালি গৃহবধূ। বিএ পাশ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি নিজের স্বপ্নটাও বাঁচিয়ে রেখেছেন উৎসব।
