Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

তরুণীকে ধর্ষন এবং তার সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগে হাওড়ার বালিতে গ্রফতার ৫

Loading... রাজ্য
তরুণীকে ধর্ষন এবং তার সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগে হাওড়ার বালিতে গ্রফতার ৫
#Howrah #West Bengal #Crime #Rape #Bally

নিজস্ব সংবাদাতা, হাওড়া: বছর ঊণিশের এক তরুনীকে জোর করে ধর্ষণ এবং তাঁর সন্তানকে বিক্রি করার অভিযোগে এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করল বালি থানার পুলিশ। গতকাল নির্যাতীতা মহিলার থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তারপরেই তদন্তের ভিত্তিতে গ্রফতার করা হয় ৫ জন কে। বালির বাসিন্দা ওই তরুনী বেলুড়ে গিরিরাজ খৈতান নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করতেন। অভিযোগ গিরিরাজ ও তাঁর এক পরিচিত ষাটোর্ধ্ব শঙ্কর প্রসাদ মাঝেমধ্যেই জোর করে তাঁকে ধর্ষণ করতেন। তাতে ওই তরুনী অন্ত্বঃসত্ত্বা হয়ে পরেন। ওই দুই ব্যক্তি সালকিয়ার এক নার্সিংহোমে ভর্তি করেন তরুনীকে।

{link}

অভিযোগ, সন্তান জন্মের পরে গিরিরাজ ও শঙ্কর দুজনেই ক্রমাগত বাচ্চাটিকে লেকটাউনের বাসিন্দা বিষ্ণু শর্মা ও স্বাতী শর্মার কাছে বিক্রি করার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু তরুনী রাজি হননি। তাঁর দাবি এক দিন বাচ্চাটিকে নিয়ে তিনি আত্মীয়ের বাড়িতে চলে আসছিলেন। তখন গিরিরাজ, শঙ্কর, বিষ্ণু ও স্বাতী তাঁর পথ আটকায়। বাচ্চা কেড়ে নেওয়ার চেষ্টা করে। এবং নিয়ে চলে যায়। এরপরে বালি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুনী। তাতে পুলিশ মালিপাঁচঘড়া এলাকার এক নিঃসন্তান. দম্পতির থেকে শিশুটিকে উদ্ধার করেন। জানা যাচ্ছে বিষ্ণু ও স্বাতী শিশুটিকে নিয়ে ওই দম্পতির কাছে বিক্রি করেছিলেন।

সর্বশেষ আপডেট: