Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Suvendu Adhikari: পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীর রেশনে বিশেষ 'ফেস্টিভ্যাল উপহার'!

Loading... রাজ্য
Suvendu Adhikari: পুজো উপলক্ষে মুখ্যমন্ত্রীর রেশনে বিশেষ 'ফেস্টিভ্যাল উপহার'!
#Suvendu Adhikari #Ration #Food #West Bengal #Festive Gift #শুভেন্দু অধিকারী #রেশন #ছাড় #বিশেষ সুবিধা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রেশন ব্যবস্থায় প্রায় বিপ্লব আনতে চলেছে মুখ্যমন্ত্রী। পুজোতে তিনি মানুষকে দিছেন 'ফেস্টিভ্যাল উপহার'। চাল, গম ইত্যাদি দ্রব্যের উপর ৫০ শতাংশ ছাড় দেবেন। ফলে খুবই উপকার হবে সাধারণ মানুষদের। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী ঘোষণা করেন, “অতীতে রেশনে নির্দিষ্ট কিছু সামগ্রীর উপর মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হত। সেখানে এবার এক লাফে ৫০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” রাজ্যে রেশন ব্যবস্থার আওতায় রয়েছে প্রায় ২ কোটি ১২ লক্ষ পরিবার। বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজে’র আওতায় রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা ও ২৫০ গ্রাম সুজি দেওয়া হবে। সেগুলি মিলবে বর্তমান বাজার মূল্যের অর্ধেক দামে। খাদ্যমন্ত্রী আরও জানান, বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা সত্ত্বেও এই উৎসব প্যাকেজের জন্য রাজ্য সরকার প্রায় ১১৪ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করছে। যা অতীতের যে-কোনও সময়ের তুলনায় বহুগুণ বেশি। প্রথমে এই সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করার পরিকল্পনা ছিল সরকারের। 

  তবে বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করে সামগ্রীগুলো এ বছর ৫০ শতাংশ ছাড় বা অর্ধেক দামে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আর্থিক স্থায়িত্ব বজায় থাকলে আগামী বছর থেকে উৎসবের সময় পণ্যগুলি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী।
ইদে বা অন্য কোনও ধর্মীয় অনুষ্ঠানে আলাদা কোনও বিশেষ প্যাকেজ থাকবে? এই প্রশ্ন করা হয় খাদ্যমন্ত্রীকে। তিনি স্পষ্ট জানান, “আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে।”

সর্বশেষ আপডেট: