Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Baruipur : চুরির অপবাদে পিটিয়ে খুন সপ্তম শ্রেণীর ছাত্রকে

Loading... রাজ্য
Baruipur : চুরির অপবাদে পিটিয়ে খুন সপ্তম শ্রেণীর ছাত্রকে
#News #Baruipur #Breaking News #Baruipur Police Station #ashram #Mahakuma Hospital #Doctors #Student #Protest #beaten #death #Probitra Sardar #Politics #Politician #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উত্তরভাগে। মৃতের নাম প্রবীত্র সরদার। মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তার বিরুদ্ধে অভিযোগ একটি আশ্রমে ঢুকে সে বিভিন্ন জিনিস চুরি করে। এই অভিযোগে তাকে আশ্রমে ডেকে পাঠানো হয়। তারপর তাকে বেধড়ক মারা হয়।

{link}

গুরুতর আহত অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে মৃতের মামা ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য এই আশ্রমে অসামাজিক কাজকর্ম হয়।

{link}

সেই বিষয়টি ঢাকতেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় মৃত পবিত্রর মা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। আশ্রমের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ কিছু বলতে চায়নি।

সর্বশেষ আপডেট: