Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

North 24 Parganas : ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ

Loading... রাজ্য
North 24 Parganas : ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ
#News #Breaking news #Rape Case #North 24 Parganas #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাটের মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার ঘটনা। গতকাল সোমবার দুপুর দেড়টা নাগাদ ১৩ বছরের নাবালিকা বাড়িতে একা ছিল। মা বাবা না থাকার সুবাদে সেই সুযোগে প্রতিবেশী বছর ২৩ যুবক ঘরে ঢুকে জোরপূর্বক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

{link}

শারীরিক অবনতি হলে ওই নাবালিকা বাড়িতে বাবা মা ফিরে আসলে পুরো ঘটনা তাদের জানায়। নাবালিকাকে সঙ্গে নিয়ে সোজা বাবা-মা হিঙ্গলগঞ্জ থানায় এসে ওই যুবকের বিরুদ্ধে পকশো আইনে ধর্ষণের অভিযোগ করেন। যুবক কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিল। কয়েকদিন আগে বাড়িতে ফিরেছে। তারপর সুযোগ বুঝে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ।

{link}

মঙ্গলবার ভোর বেলায় যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই নাবালিকাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানোর জন্য আনা হয়েছে। পাশাপাশি মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি নেবে। অন্যদিকে ধূত যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশে হেফাজতে নেয়ার আবেদন জানিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

সর্বশেষ আপডেট: