Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ব্যাণ্ডেলে বিধবা মহিলার বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে

Loading... রাজ্য
ব্যাণ্ডেলে বিধবা মহিলার বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদারের বিরুদ্ধে
#news #Trinamool Congress #Crime #West Bengal #Hooghly #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হুগলী: বিধবা এক মহিলার বাড়ি হাতিয়ে নিতে চাওয়ার অভিযোগ তৃণমূল ঘনিষ্ট এক ঠিকাদারের বিরুদ্ধে। মহিলার নাম মালা চক্রবর্তী। অভিযুক্ত ঠিকাদার দীপক সাহা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিচিত। ঘটনাটি ব্যান্ডেল মেরি পার্কের। বৃহস্পতিবার রাতে কাজ থেকে ফিরে ওই মহিলা দেখেন তাঁর ঘরের দরজায় তালা ঝুলছে। রাতের অন্ধকারে দীর্ঘক্ষণ বাইরেই দাঁড়িয়েছিলেন তিনি। পরে সিপিএম নেতা সমীর মজুমদারের পরামর্শে থানার দ্বারস্থ হতেই গভীর রাতে পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে মহিলাকে ঘরে ঢোকানো হয়। এ দিন দীপকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মালা। না জানিয়ে তালা দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত দীপক সাহা।

{link}
অভিযুক্তের দাবি, এই বাড়ির যিনি মালকিন তিনি মৃত হওয়ার আগে তার বাড়ি তাকে লিখে দিয়ে গেছেন। এছাড়াও তিনি আরও দাবি করছেন, বাড়ির মালকিনের দুই ছেলে বাজারে বিপুল দেনা করেছেন। যে দেনা সম্পূর্ণ শোধ করেছেন এই দীপক বাবুই। সেই কারনেই, তার প্রতিদান হিসেবে তিনি এই বাড়িটি নিয়ে নিয়েছেন। তাকেও পরিবারের তরফ থেকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। যদিও এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন অভিযোগকারী মহিলা। তিনি এখন এই বাড়ি চলে গেলে কোথায় নিজের ঠাঁই পাবেন সেই বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন। স্থানীয় সিপিআইএম নেতা জানিয়েছেন যা হবে তা সম্পূর্ণটাই আইনি পথে হওয়া উচিত। তবে কাউকে এভাবে বাড়িতে ঢুকতে না দেওয়া একেবারেই ঠিক নয়। 

সর্বশেষ আপডেট: