শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নদীয়া (Nadia)জেলার করিমপুর ২ নম্বর ব্লকের অধীনস্থ মহিষবাথান শিবতলা পাড়ায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে রীতিমতো ভস্মীভূত হয়ে যায় একটি কাঁচা বাড়ি। পরিবার সূত্র থেকে জানতে পারা যায়,যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে বাড়ির গৃহকর্তা গোপাল চন্দ্র ঘোষ জানান যে,হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটলে চিৎকার চেচামেচি করে।
{link}
পাড়ার লোকজন রীতিমতো বাইরে বেরিয়ে আসে। সাথে সাথে আগুন নেভানোর চেষ্টা করে এবং খবর দেওয়া হয় করিমপুর দমকল বাহিনী কে। খবর পাওয়া মাএই ঘটনাস্থলে ছুটে আসে করিমপুর ফায়ার ব্রিগেড দুটি ইঞ্জিন,তবে তাদের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই আগুনে কেউ হতাহত হয়নি কিন্তু, একটি গবাদি পশুর অল্প একটু ক্ষয়ক্ষতি হয়েছে। যেমন বাড়ির আসবাবপত্র কিছুটা ক্ষয়ক্ষতি হলেও তার পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
{link}
বাড়ির মালিক করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন এবং করিমপুর থানায় একটি লিখিত অগ্নিসংক্রান্ত বিষয়ের একটি লিখিত অভিযোগপত্র জমা দেন। পেশায় তিনি একজন দিনমজুর। করিমপুর ফায়ার ব্রিগেডের প্রাথমিক অনুমান,যে শর্ট সার্কিট থেকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।। তবে এই বিষয়ে বাড়ির সদস্যরা সবকিছু হারিয়ে এখন কান্নায় ভেঙে পড়েছেন।
