Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার বাকসাড়া নবনারী তলায় পুকুর থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ

Loading... রাজ্য
হাওড়ার বাকসাড়া নবনারী তলায় পুকুর থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ
#news #Howrah #Baksara #Nabanaritala #Child #dead body #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ায় পুনরায় উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ। মঙ্গলবার বোটানিক্যাল গার্ডেন থানা এলাকার বাকসাড়া নবনারী তলা এলাকার একটি পুকুর থেকে এক সদ্যজাত পুত্র সন্তানের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। সূত্রের খবর মঙ্গলবার ভোরবেলা ওই শিশুটির দেহ স্থানীয় একটি পুকুরে ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। দেখেই ঘটনার ভয়াবহতায় শিউরে ওঠেন তারা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য পাঠায়।

{link}
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় এরকম ঘটনা আগে কোনদিন ঘটেনি। বাইরে থেকে কেউ বা কারা এসে এই দেহটি পুকুরে ফেলে দিয়ে গেছে বলে অনুমান। সোমবারই শিশুটির জন্ম হয়েছিল বলে ধারণা করছেন তারা। কারন দেহের সাথে সংযুক্ত নাড়ি ছিল। স্বাভাবিকভাবেই এহেন ঘটনা দেখার পর আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়েরা। ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে বিগার্ডেন থানার পুলিশ। হাওড়ার কয়েকটি অংশে, বিশেষ করে টিকিয়াপাড়া অঞ্চলে মাঝে মধ্যেই শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসত। তবে এবার একই ঘটনা নবনারি তলায় হওয়ায় তা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে প্রশাসন কে। 

সর্বশেষ আপডেট: