নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ শুক্রবার সকালে জ্বলন্ত গাড়ির ভীতর থেকে অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধার। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার পাঁচাল এলাকার অন্তর্গত ফকিরবাঁধ জঙ্গলে। স্থানীয় কয়েকজন মানুষ প্রথম এই ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। শুক্রবার সকালে এই খবর স্থানীয়দের মধ্যে প্রকাশ্যে আসতেই প্রচুর মানুষ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থল ঘিরে দেয় পুলিশ।
{link}
স্থানীয় সূত্রে খবর, এদিন ঐ জঙ্গলপথে যাতায়াতের সময় স্থানীয় মানুষজন একটি মারুতি সেলেরি গাড়ি দাউ দাউ করে জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশও। পরে ঐ গাড়ির সামনের আসনে এক জনের অগ্নিদ্বগ্ধ মৃতদেহ দেখতে পাওয়া যায়। মৃতের শরীরের সিংহভাগ অংশ পুড়ে গেছে। শেষ খবর পাওয়া খবর পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খুন না দূর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। এর পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে কি তথ্য উঠে আসে, সেই দিকেই তাকিয়ে পুলিশ।
.jpeg)
