Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Jalpaiguri : বিধ্বংসী অগ্নিকাণ্ড জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের মৌলানি বাজারে

Loading... রাজ্য
Jalpaiguri : বিধ্বংসী অগ্নিকাণ্ড জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের মৌলানি বাজারে
#News #Jalpaiguri #west bengal #Moulani Bazar #Kranti block #Fire #Mainaguri Fire Station #Police #Police station #Market #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিধ্বংসী অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানি বাজারে। জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ ক্রান্তি ব্লকের এই বাজারে থাকা একটি দোকান থেকে আগুন বেরতে দেখেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে।খবর পেয়ে ময়নাগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশও। তার আগেই বাজারের দু- থেকে তিনটি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। দমকলের কর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর কাজ চালিয়ে যান। আগুনে ৪ টা দোকান, ৩ টি গুদাম ও একটি বাড়ি পুরোপুরি পুড়ে গিয়েছে। তবে আগুন লাগার কারণ সঙ্গে সঙ্গেই জানা যায়নি।

সর্বশেষ আপডেট: