নিজস্ব সংবাদদাতা, নদীয়া: আবারো ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেনের সাথে মারুতি ভ্যানের ধাক্কা। ঘটনায় আহত একাধিক। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ঘটনাটি ঘটে নদীয়ার পালপাড়া মনসাপোতা রেলগেট সংলগ্ন এলাকায়। সূত্রের খবর ডাউন শান্তিপুর লোকাল ১১:৫৭ নাগাদ রানাঘাট স্টেশন থেকে ছাড়ে, পালপাড়া মনসাপোতা রেলগেট সংলগ্ন যেতেই একটি মারুতি ভ্যান নিয়ন্তন হারিয়ে রেল লাইনের উপর উঠে পড়ে। তখনই চলন্ত ট্রেনের মুখোমুখি হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মারুতি ভ্যানটি। মারুতি ভ্যানে থাকা বেশ কয়েকজন ব্যক্তি গুরুতর আহত হয়, টেন থামিয়ে দেওয়ার পরে ট্রেন থেকে নেমে আসে যাত্রীরা, আসে স্থানীয়রা। এরপর আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। জানা যায় প্রত্যেকে চিকিৎসাধীন হাসপাতালে।
{link}
এই ঘটনায় কারনে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকে ট্রেনটি, অতিষ্ঠ হয়ে পড়ে ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে আসে রেল পুলিশের কর্মীরা এছাড়াও আসে শিমুরালি প্যানেলের উচ্চপদস্থ আধিকারিক এরপর ট্রেন চলাচল স্বাভাবিক করে জানা যায় এই দুর্ঘটনায় অনেকেই আহত হলেও প্রাণনাশের ঘটনা ঘটেনি। যদিও ট্রেনের সাথে মারুতি ভ্যানের ধাক্কার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়, অন্যদিকে আতঙ্কে ছিল ট্রেনে থাকা যাত্রীরা। তবে হঠাৎই মারুতি ভ্যানটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রেল লাইনের উপর উঠে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
