Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

দুই কিশোরীর ঝামেলার প্রতিক্রিয়ায় দাশনগরে শাবল দিয়ে মহিলার উপর প্রাণঘাতী হামলা

Loading... রাজ্য
দুই কিশোরীর ঝামেলার প্রতিক্রিয়ায় দাশনগরে শাবল দিয়ে মহিলার উপর প্রাণঘাতী হামলা
#crime #fatal attack #Dashnagar #Howrah #West Bengal #India #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ দুটি বাচ্চার নিজেদের মধ্যে মারপিটের ঘটনা। তার পরবর্তীতে প্রতিক্রিয়া হিসেবে পরে এক পরিবারের উপ প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল হাওড়ার দাসনগর থানা এলাকায়। অভিযোগ, শুক্রবার সকালে স্কুলে যাওয়ার সময় দুটি বাচ্চার মধ্যে কোন একটি বিষয়কে কেন্দ্র করে মারপিট হয়। পরবর্তিতে তারা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে তাদেরই একজনের পরিবারের লোকজন আরেক পরিবারের সদস্যার উপর অতর্কিতে প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনায় এক মহিলার মাথায় শাবল এবং ধারালো অস্ত্র দিয়ে পিছন দিক থেকে হামলা করা হয় বলে অভিযোগ। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। 

{link}
ঘটনাসূত্রে আক্রান্ত পরিবারের অভিযোগ বাধা দিতে গেলে পরিবারের অন্যান্যদের উপরেও হামলা করা হয়। অভিযোগ, বালিটিকুরির ওই এলাকায় মহল্লায় দীর্ঘদিন ধরেই অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। কখনো মহিলাদের উপর আক্রমণ করা, কখনো শাসানো এরকম ঘটনা এর আগেও ঘটেছে। এদিকে আক্রান্তের পরিবার দাসনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত, তার ভাগ্নে এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্ত মহিলার পরিবার। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে খবর। 
{link}

সর্বশেষ আপডেট: