Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ডোমজুড়ের কাটলিয়াতে পাঁচতলা বাড়ির ছাদে মোবাইল টাওয়ারের পাশের ঘরে আগুন

Loading... রাজ্য
ডোমজুড়ের কাটলিয়াতে পাঁচতলা বাড়ির ছাদে মোবাইল টাওয়ারের পাশের ঘরে আগুন
#news #Domjur #West Bengal #Fire #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রবিবার সকালে ডোমজুড়ের কাটলিয়াতে একটি পাঁচতলা বাড়ির ছাদে মোবাইল টাওয়ারের পাশের ঘরেতে আগুন। সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রথমে ঘরটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন। ভয়াবহ আগুনের দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয়েরা। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ডোমজুড় থানার পুলিশ এবং দমকল বাহিনীকে। ফ্ল্যাটের বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিন প্রায় আধঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছাদের ঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে শর্ট সার্কিটের কারণে এই আগুন। কি থেকে আগুন তা ক্ষতিয়ে দেখা হচ্ছে দমকলের তরফে। 

সর্বশেষ আপডেট: