Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Krishnanagar : বনদপ্তরের  হাতে ধরা পরল বিশালাকার কুমির

Loading... রাজ্য
Krishnanagar :  বনদপ্তরের  হাতে ধরা পরল বিশালাকার কুমির
#News #Breaking News #crocodile #forest department #Jalangi River #Krishnanagar #West Bengal #Fishermen #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবশেষে কৃষ্ণনগর (Krishnanagar) জলঙ্গি নদীতে বনদপ্তরের  হাতে ধরা পরল বিশালাকার কুমির। কৃষ্ণনগর জলঙ্গী নদীর বিভিন্ন ঘাটে দেখা গেছিল একটি পূর্ণবয়স্ক কুমিরকে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি একটি নয় মোট তিনটি কুমিরকে দেখা গেছে জলঙ্গী নদীতে (Jalangi River)। কুমিরের ভয়ে সকাল থেকেই আতঙ্কে ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে মৎস্যজীবীরা।

{link}

কুমির দেখামাত্রই খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে অবশেষে জলঙ্গী নদীর কচুরিপানা থেকে কুমিরটিকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরেই কৃষ্ণনগর কোতোয়ালি থানার  নতুন সম্ভু নগর এলাকায় মৎস্যজীবীদের প্রথম চোখে পড়ে এই কুমির টি। এরপরে মাঝেমধ্যে জলঙ্গি নদীতে ঘুরতে দেখা যেত কুমির টিকে।

{link}

মঙ্গলবার  সকালে ও খোশ মেজাজে তাকে দেখা যায় ষষ্ঠীতলা এলাকায় জলঙ্গি নদীর ঘাটে। আজ ঘূর্ণি এলাকার একটি ভাটা থেকে বনদপ্তরের (forest department) সহায়তায় ধরা হলো সেই কুমিরটিকে। আর কুমির ধরার খবর পেয়ে হাজার হাজার লোক ভিড় জমায় ঘূর্ণি জলঙ্গির ঘাটে।

সর্বশেষ আপডেট: