Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Feature: নিখোঁজ পোষ্যের জন্য ১০০০ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার! পোষ্যপ্রেমে নজির বর্ধমানের রাজশ্রীর

Loading... রাজ্য
Feature: নিখোঁজ পোষ্যের জন্য ১০০০ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার! পোষ্যপ্রেমে নজির বর্ধমানের রাজশ্রীর
#Bengali News #Animals #Animal Lovers #Bengali News #Dogs #Dogs Love #Burdwan #সংবাদ #সারমেয় #পোষ্যপ্রেম #বাংলা খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সভ্যতার যত বিকাশ ঘটছে ততোই মানুষের পোষ্যপ্রেম বাড়ছে। বহু সেলিব্রিটি এখন বাড়িতে বা কোনো আশ্রমে পথ কুকুরদের আশ্রয় দিচ্ছেন। তেমনই এক কুকুর প্রেমী বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা বছর চব্বিশের রাজশ্রী দে। সারমেয়প্রেম তাঁর মজ্জাগত। রাস্তাঘাটে কুকুর দেখলেই আদরে ভরিয়ে দেন। শুধু আদর নয়, খাবার দিয়ে পেটও ভরান পথকুকুরদের। কিন্তু বাড়িতে এতদিন একটিও পোষ্য ছিল না। এবার রাস্তা থেকে তুলে এনে ঘর দিয়েছিলেন গর্ভবতী এক কুকুরকে। ফুটফুটে সাদা-কালো একটি ছানাও হয় তার। বাড়ির চার দেওয়ালের মধ্যে ভালোই যত্নআত্তি পাচ্ছিল সদ্যোজাত। কিন্তু দিন দুই হল, কুকুরছানাটি বেমালুম উধাও! তা নিয়েই চিন্তার ভাঁজ মালকিনের। ছানাটি যে তাঁর প্রাণের ধন! তাকে খুঁজে পেতে এবার অভিনব কাণ্ড করলেন মালকিন। গোটা শহরজুড়ে কচি সারমেয়র ছবি দিয়ে ‘সন্ধান চাই’ দিলেন। সেইসঙ্গে হাজার টাকা পুরস্কারও ঘোষণা করলেন। এখন অপেক্ষা, সাদা-কালো কুকুরছানাটি কার কোলে চড়ে তাঁর কোলে ফিরে আসে।

{link}

  বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড় এলাকার বাসিন্দা বছর চব্বিশের রাজশ্রী দে। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের ইন্টার্ন তিনি। তবে তার চেয়েও বড় পরিচয়, রাজশ্রী প্রবল পশুপ্রেমী। বিশেষত কুকুরের প্রতি তাঁর ভালোবাসা অফুরান। সারাবছর পথকুকুরকে নাইয়েখাইয়ে যত্ন করেন। মাস তিনেক আগে এক পথকুকুরকে গর্ভবতী দেখে রাজশ্রী নিজের বাড়িতে তাকে নিয়ে আসেন। সময়মতো সে শাবকের জন্ম দেয়। পৃথিবীর আলো দেখে সাদা-কালো লোমশ এক ফুটফুটে ছানা। তাকে পেয়ে রাজশ্রীর দ্বিগুণ আনন্দ! বেশ যত্নে মা ও ছানাকে নিজের বাড়িতে রেখে দেন তিনি।

সর্বশেষ আপডেট: