Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Rape case : খড়দার এক তরুনিকে গণধর্ষনের অভিযোগ, ধৃত দুই

Loading... রাজ্য
Rape case : খড়দার এক তরুনিকে গণধর্ষনের অভিযোগ, ধৃত দুই
#News #Breaking News #West Bengal #Tilottama #R G Kar #R G kar Incident #Khardaha #Rape case #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোশ্যাল মিডিয়া যেমন আমাদের অনেক উন্নত করেছে, তেমনই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অনেক খারাপ কাজও হয়ে চলেছে। তেমনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) খড়দাতে (Khardaha)। খবরে প্রকাশ, ফেসবুকের মাধ্যমে খড়দার এক তরুনির সঙ্গে পরিচয় হয় বেলঘরিয়ার দুই যুবকের।

{link}

সেই সূত্রে শনিবার রাতে দুই বন্ধুকে ওই তরুণী নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। তরুণীর খড়দহের বাড়িতে খাওয়াদাওয়া হয়। নির্যাতিতার দাবি, দুই বন্ধুর সঙ্গে মদ্যপানও (drinking) করেছিলেন। এর পর তিনি কিছুটা অপ্রকৃতস্থ হয়ে পড়েন। তখনই ওই দু’জন তাঁকে যৌন নির্যাতন করেছেন। শুধু তাই নয়, মত্ত অবস্থায় দু’জনে তাঁকে ধর্ষণ করে ভিডিয়োও করেন বলে অভিযোগ। তার অভিযোগের ভিত্তিতে ওই দুজনকে গ্রেফতার করে সোমবার বিকেলে পুলিশ আদালতে পেশ করে।

{link}

সোমবার ধৃতদের বারাকপুর মহকুমা আদালতে হাজির করানো হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রশ্ন উঠেছে দুদিক থেকেই যে, মাত্র তিন মাসের পরিচায়ের পরেই কি করে ওই তরুনি তাদের ফাঁকা বাড়িতে আমন্ত্রণ করে? আবার এটাও বলা হচ্ছে, যখন আর জি কর কান্ড (R G kar Incident) নিয়ে উত্তাল সারা দেশ, তখন ওই দুই যুবক এতো সাহস পেলো কোথা থেকে? পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ আপডেট: