Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল শোভাযাত্রা হাওড়ার বেলুড়ে

Loading... রাজ্য
হনুমান জয়ন্তী উপলক্ষে বিশাল শোভাযাত্রা হাওড়ার বেলুড়ে
#Howrah #Belur #Hanuman Jayanti #News #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বেলুড়ে পুলিশের উপস্থিতিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বেরলো। বৃহস্পতিবার সকাল ৭টায় বেলুড় শ্রীহনুমান ভক্ত মন্ডলের পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। বেলুড় জি টি রোড, সালকিয়া হয়ে কলকাতার বড়বাজারের উদ্দেশ্যে ওই শোভাযাত্রা রওনা দেয়। এদিন শ্রীহনুমান ভক্ত মন্ডল সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে বেলুড় জি টি রোড থেকে সকালে ওই বিশাল শোভযাত্রা বের হয়। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। এই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রীতম জৈন, বি এল আগরওয়াল প্রমুখ। হাওড়া ব্রিজ হয়ে কলকাতার রাজাকাটরায় পঞ্চমুখী হনুমান মন্দিরে গিয়ে শেষ হবে ওই শোভাযাত্রা।
{link}
হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে আজ বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। একদিকে যেমন রাস্তার ধারে ব্যারিকেড করা হয়েছে, পাশাপাশি শোভাযাত্রা শান্তিপূর্ণ করতে বিভিন্ন এলাকায় উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। এছাড়াও বিভিন্ন রাস্তার মুখে মোতায়ন করা হয়েছে র্যা ফ। আকাশ পথেও ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। রামনবমীর শোভাযাত্রায় হাওড়ায় অশান্তির ঘটনার কথা মাথায় রেখে হনুমান জয়ন্তী উপলক্ষে সতর্ক রয়েছে প্রশাসন।

সর্বশেষ আপডেট: