Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রেল পুলিশের দুর্ব্যবহার বদলা নিতে দিঘার কাছেই ফিসপ্লেটের নাট খুললো এক ব্যাক্তি

Loading... রাজ্য
রেল পুলিশের দুর্ব্যবহার বদলা নিতে দিঘার কাছেই ফিসপ্লেটের নাট খুললো এক ব্যাক্তি
#news #Indian Railways #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা: সাত সকালেই দীঘা তমলুক রেলপথে বেশ কয়েকটা ফিসপ্লেটের নাট খুলে রেখে দেওয়া হল রেললাইনের পাশে। ঘটনাটি ঘটেছে দীঘা দেবেন দুলাল জগবন্ধু হাইস্কুলের(দিঘা ডি এল) থেকে কিছুটা দূরে। টি ডি ৮৭ / নাইন টি ডি ডি ৮৭/১০ এই জায়গায় বেশ কয়েকটি নাট কে খুলে দেয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সকালবেলা কয়েকজন মানুষ দেখতে পান এক ব্যক্তি এগুলোকে খুলছেন তখনই তারা তাড়া করে ধরে ফেললেও পরে ওই ব্যক্তি পালিয়ে যায়।

{link}

স্থানীয় মানুষের কথায় ওই ব্যক্তি নাকি যখন রেল স্টেশনে ঢুকেছিলেন তখন আরপিএফ নাকি তাকে মারধর করেছিল সেই ঘটনার জন্য ওই ব্যাক্তি এই কান্ড ঘটিয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে এর উপর দিয়ে লোকাল ট্রেন গেছে বাকি ট্রেনগুলো কয়েক ঘন্টার মধ্যেই ঢুকবে, স্থানীয় মানুষেরা রেল দপ্তরকে খবর দিয়েছেন বলে জানা গেছে। যদিও দিঘা স্টেশনে এই বিষয়ে তেমন কোনো হেলদোল নেই। বা এমন ঘটনা সম্পর্কে তারা অবগত নন বলেই খবর। তবে কিছুক্ষনের পরেই রেল কতৃপক্ষের তরফে প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সমস্ত কিছু পুনরায় তাদের তৎপরতায় স্বাভাবিক হয়ে উঠেছে। 

সর্বশেষ আপডেট: