শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে গণধর্ষণের শিকার এক নাবালিকা। কুলতলীর ঘটনা। বাড়ি থেকে তুলে নিয়ে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, বাড়ির পাশে অনুষ্ঠানে গিয়েছিলেন নাবালিকার দিদিমা । অভিযোগ, সেই সময় দুই যুবক বাড়ি গিয়ে জানায়, তার দাদুর সঙ্গে ঝামেলা হচ্ছে। তাই শুনে বাড়ি থেকে বের হতেই ওই নাবালিকার মুখ বেঁধে মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে মামাকে ঘটনার কথা জানায়। নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন'দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিযোগ, ঘটনায় এলাকায় সালিসি সভা বসিয়ে এলাকার তৃনমূল নেতা তাপস দাস কোথাও অভিযোগ জানাতে নিষেধ করেন। ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে নেবার জন্য চাপ দেয়। পরে বিষয়টি বিজেপির নেতৃত্ব জানার পর বরিবার কুলতলি থানায় লিখিত অভিযোগ জানায় ওই নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নাবালিকাকে রবিবার রাতেই শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয় বারুইপুর মহকুমা হাসপাতালে।
Kultali : আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে গণধর্ষণের শিকার নাবালিকা
Loading...
রাজ্য
#News
#Rape
#Village
#Police Station
#Gang Rape
#victim
#Hospital
#Kultali
#Tapas Das
#Tmc Leader
#West Bengal
#সংবাদ
সর্বশেষ আপডেট:

