Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

বুধবার রাতে হাওড়ার রানিহাটি মোড়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু মোটর ভেহিকেলসের অফিসারের

Loading... রাজ্য
বুধবার রাতে হাওড়ার রানিহাটি মোড়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু মোটর ভেহিকেলসের অফিসারের
#news #Accident #death #Road accident #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বুধবার রাতে হাওড়ার পাঁচলা থানা এলাকার রানিহাটি মোড়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু মোটর ভেহিকেলসের এক অফিসারের। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যাক্তির নাম উজ্জ্বল জানা (৪৫)। তিনি উলুবেড়িয়া মোটর ভেহিকেলসের একজন ভারপ্রাপ্ত অফিসার। গতকাল রাতে যখন একটি লরি দাঁড় করিয়ে সিজার লিস্ট করছিলেন, সেই সময় পিছন থেকে আরেকটি লরি এসে সামনে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরির পিছনে বেপরোয়া গতিতে ধাক্কা মারে। এবং দাঁড়িয়ে থাকা লরিটি এগিয়ে এসে ধাক্কা মারে ওই অফিসার এবং এক সিভিক কর্মীকে। লরির চালকও ঘটনায় জখম হন। মোটর ভেহিকেলসের অফিসার সহ আহত ২ জনকে হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। সেখানে উজ্জ্বল জানাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়াও আরও আহতকে গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আহত বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

{link}
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে নিজের কাজ করছিলেন উজ্জ্বল বাবু, কিন্তু তখনই একটি লড়ি বেপরোয়া গতিতে এসে তার সামনে দাঁড়িয়ে থাকা আর একটি লড়িতে ধাক্কা মারলে সেই আঘাত সামলে নেওয়ার মতো সময় পাননি তিনি। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। আহত দুজন প্রানে বাঁচলেও এখনও আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে রয়েছেন তারা। 

সর্বশেষ আপডেট: