Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

West Bengal Election: নির্বাচনের বঙ্গে ফের প্রকাশ্যে নতুন দল! একই নামে হুমায়ুনকে চ্যালেঞ্জ

Loading... রাজ্য
West Bengal Election: নির্বাচনের বঙ্গে ফের প্রকাশ্যে নতুন দল! একই নামে হুমায়ুনকে চ্যালেঞ্জ
#Election #West Bengal Election #Trinamool Congress #Humayun Kabir #Politics #সংবাদ #রাজনীতি #পশ্চিমবঙ্গ #মমতা বন্দ্যোপাধ্যায় #খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভোট কুশলীরা বলছেন, এ শুধু  ভোট ভাঙানোর খেলা। হুমায়ূন কবীর জনতা উন্নয়ন পার্টি(JUP) মূলত তৃণমূলের ভোট ভাঙানোর জন্য আর পীরজাদা সৈয়দ রুহুল আলম তৈরী করলেন নতুন পার্টি জাতীয় উন্নয়ন পার্টি (JUP) মূলত হুমায়ূনের দলের ভোট কাটার জন্য। এ এক অদ্ভুত খেলা চলেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবার এক নতুন রাজনৈতিক দল। নাম JUP বা জাতীয় উন্নয়ন পার্টি। এই দলটি তৈরি করেছেন পীরজাদা সৈয়দ রুহুল আলম। তাঁর দাবি, শুধু মাইনোরিটি নয়, মেজোরিটি ভোটই লক্ষ্য। ছাব্বিশের বিধানসভা ভোটের আর বেশি দিন বাকি নেই। তার আগেই রাজ্যের রাজনীতিতে নতুন নতুন দল সামনে আসছে। এর আগেই হুমায়ুন কবীর তৈরি করেছেন জনতা উন্নয়ন পার্টি। ছোট করে JUP। তিনি সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ সহ বিভিন্ন দলের সঙ্গে জোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এসবের মাঝেই আবার নতুন দল তৈরি হল বাংলায়। মেদিনীপুরের ভূমিপুত্র এবং পীরজাদা হিসেবে পরিচিত সৈয়দ রুহুল আলম তৈরি করলেন জাতীয় উন্নয়ন পার্টি। এই পার্টিরও শর্ট ফর্মও সেই JUP। আর হুমায়ুন এবং আলমের দলের এই নামের এই মিলও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের চর্চার কেন্দ্রে রয়েছে।

{link}

  মাথায় রাখতে হবে, হুমায়ুন নিজের দলকে সেকুলার বলে ঘোষণা করছেন। তিনি সব ধর্মের মানুষকে নিজের দলের হয়ে ভোটে প্রার্থী করবেন বলে জানিয়েছেন। তবে এখনও এমন কিছু দাবি করেনি আলমের JUP। যদিও তিনি যে শুধু সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করছেন না, সেটা জানিয়ে দিয়েছেন। যদিও পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁরা নতুন কোনও দল নয়। জাতীয় উন্নয়ন পার্টি অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে রয়েছে। তারা ২০২৪ সালে ইলেকশন কমিশনে নিজেদের নথিভুক্ত করেছে বলে দাবি করা হয়েছে। এই পার্টির তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ১৫টি কেন্দ্রে তারা ভোটে প্রার্থী দেবে। এগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং হাওড়া রয়েছে।

সর্বশেষ আপডেট: