নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: গাইঘাটার আংরাইল মানবতা প্রাথমিক বিদ্যালয়ে স্কুলগেটে তালা দিয়ে বিক্ষোভ অভিভাবকেদের। অভিযোগ দীর্ঘদিন ধরে স্কুলে উন্নয়নের জন্য আসা বালি ,খোয়া ,রড থেকে শুরু করে স্কুলের লাইব্রেরীর বিভিন্ন বই, প্রধান শিক্ষিকা এবং স্কুলের সহ শিক্ষক কাউকেই না জানিয়ে তা বিক্রি করে দিয়েছেন । অভিভাবকদের আরো অভিযোগ স্কুলে পড়ন পাঠান থেকে শুরু করে মিড ডে মিলে ঠিক মতন দেয়া হয় না। ইস্কুল চলার সময় স্কুলের ছাত্র-ছাত্রীরা স্কুল মাঠে ঘুরে বেড়ায়।এই সমস্ত অভিযোগ এনে এবং গতকাল স্কুলে একটি মিটিং ডাকা হয় কিন্তু প্রধান শিক্ষিকা মিটিং এর সময়ের আগেই স্কুল বন্ধ করে চলে যান । যার ফলে স্কুল কমিটির সদস্যরা সহ অভিভাবকেরা আজ আজ স্কুলে তালা মেরে ক্ষোভ দেখায়।
{link}
এ বিষয়ে প্রধান শিক্ষিকা জানান তিনি এই বিষয়ে কিছু জানেন না অভিভাবকেরা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা। অন্যদিকে সহশিক্ষক সুকুমার সরকার সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন এবং বলেন প্রধান শিক্ষিকার মাথায় সমস্যা আছে যার কারণে অভিভাবকেরা বিভিন্ন সময় স্কুলে এসে বিক্ষোভ দেখায়। বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো ক্রুব্ধ স্থানীয়েরা। উত্তপ্ত হয়ে রয়েছে এলাকার সার্বিত বাতাবরন।
