Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ার জগৎবল্লভপুরে ধর্ষনের শিকার সত্তোরোর্ধ বৃদ্ধা, গ্রেফতার ১ যুবক

Loading... রাজ্য
হাওড়ার জগৎবল্লভপুরে ধর্ষনের শিকার সত্তোরোর্ধ বৃদ্ধা, গ্রেফতার ১ যুবক
#news #Howrah #Rape #Jagatballabhpur #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত গোয়ালপোতা গ্রামে বৃহস্পতিবার রাতে ধর্ষনের শিকার বৃদ্ধা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক কে। স্থানীয় সূত্রে খবর গোয়ালপোতা গ্রামে রয়েছে করুনাময়ী আশ্রম। বিগত কয়েকবছর ধরে এই আশ্রমে সেবায়তের কাজ করে চলেছেন বছর সত্তরের এক বৃদ্ধা। গত পরশু রাতে আশ্রমের মধ্যেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।বাধা দিলে মারধর করা হয়। আহত অবস্থায় গতরাতে তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

{link}
ওই বৃদ্ধার পরিবারের লোকজন জানিয়েছে এই ঘটনার সাথে যুক্ত সুভাষ খাঁড়া নামে তাদেরই পরিচিত এক যুবক। মদ্যপ অবস্থায় গভীর রাতে আশ্রমে আসে সে। টেনে হিঁচড়ে ওই বৃদ্ধাকে আশ্রমের ঘর থেকে বের করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাধা দিলে মারধরও করা হয় বলে অভিযোগ। অভিযুক্তের তরফ থেকে এই ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টাও করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনার খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। আজ সকালে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুভাষ খাঁড়াকে। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করা হয়েছে। শুক্রবার তাকে হাওড়া আদালতে পেশ করা হবে।

সর্বশেষ আপডেট: