Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

২৫০০ টাকা দাবি করে এসেছিল ফোন, দুদিন পর ছেলের মৃতদেহ উদ্ধার ক্যালভার্টের নিচ থেকে

Loading... রাজ্য
২৫০০ টাকা দাবি করে এসেছিল ফোন, দুদিন পর ছেলের মৃতদেহ উদ্ধার ক্যালভার্টের নিচ থেকে
#news #Dead Body #crime #North 24 Paragana #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: ছেলের নাম্বার থেকে জিআরপি ও পুলিশ কর্মী পরিচয় দিয়ে বাবার কাছে ফোন এসেছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ফোন পে তে দাবি করা হয়েছে ২৫০০ টাকার। তারপরেই মোবাইলের সুইচ অফ। তখন থেকেই নিখোঁজ ছিলেন ২৪ বছরের যুবক। দুদিন বাদে বাড়ি থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে যশোর রোডের কালভাটের নিচ থেকে মিললো তার মুখ থেঁতলানো,পচনধরা মৃতদেহ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গার গনদীপায়ন এলাকায়। মৃত যুবকের নাম রাজেশ মন্ডল, বাড়ি গোবরডাঙ্গার খাটুরা বিবেকপাড়া এলাকায়।

{link}
 শুক্রবার রাতে দেহ উদ্ধার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। দেহ শনাক্ত করার জন্য ডাকা হয় রাজেশের পরিবারের লোকজন কে। তার বাবা এসে দেহ শনাক্ত করেন। পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা কেন এই খুন করল সেই নিয়েই উঠছে প্রশ্ন। এখনও অবধি কোন স্পষ্ট কারন খুঁজে পায়নি পুলিশ। দেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, চলছে তদন্ত। 

সর্বশেষ আপডেট: