Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শিয়ালদহ স্টেশনের বাইরে পার্কিং লটে আগুন, অল্পের জন্য বড়োসড়ো বিপদ থেকে রক্ষা

Loading... রাজ্য
শিয়ালদহ স্টেশনের বাইরে পার্কিং লটে আগুন, অল্পের জন্য বড়োসড়ো বিপদ থেকে রক্ষা
#news #Sealdah #Fire #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা: বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা। শিয়ালদহ স্টেশনের ঠিক বাইরে পার্কিং লটে দাউদাউ জ্বলে উঠল ভয়াবহ আগুন। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পথযাত্রী ও উপস্থিত সকলে। শনিবার বেলার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরও ২টি বাইক। তবে দমকল কর্মীদের তৎপরতায় আগুন আপাতত নিয়ন্ত্রণে বলেই খবর।  অগ্নিকাণ্ডের জন্য যাত্রী কিংবা পথচলতি মানুষজনের ক্ষতি হয়নি বলে দাবি রেল কর্তৃপক্ষের। প্রাথমিক অনুমান, গাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত হবে বলে আশ্বাস রেলের। 

{link}

সূত্রের খবর, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি গাড়ি দাঁড়িয়েছিল শিয়ালদহ স্টেশনের ১ নং গেটের বাইরে। গাড়িতে শর্ট সার্কিটের জেরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। গোটা গাড়িই পুড়ে ছাই হয়ে গিয়েছে। বড়ো কোন বিপদ ঘটেনি, সেই বিষয়টিতেই স্বস্তি ফিরেছে যাত্রী ও রেল কতৃপক্ষের মধ্যে। 

সর্বশেষ আপডেট: