Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

প্রেমে বাধা পেয়ে সোনারপুরে আত্মঘাতী সাউথ পয়েন্ট স্কুলের কৃতী স্কুলছাত্রী

Loading... রাজ্য
প্রেমে বাধা পেয়ে সোনারপুরে আত্মঘাতী সাউথ পয়েন্ট স্কুলের কৃতী স্কুলছাত্রী
#news #Love #affair #Suicide #school girl #West Bengal #সংবাদ

সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী সাউথ পয়েন্ট স্কুলের এক কৃতী ছাত্রী। সূত্রের খবর মৃতা ছাত্রীর নাম সাত্বিকা মজুমদার। এই বছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। বাড়িতে তার ঘর থেকেই উদ্ধার হয়েছে সুইসাইড নোট। শোকস্তব্ধ পরিবার। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রুমঝুম পার্কে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
{link}
স্থানীয় সূত্রে খবর, সাত্বিকা সোনারপুর ব্লকের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মেয়ে। বাবা ও মার একমাত্র মেয়ে সাত্বিকা। পড়াশোনা ও মিষ্টি ব্যবহারে  এলাকার সকলের প্রিয় ছিল সে। ভোররাতে ঘরের আলো জ্বলছে বলে মেয়ের ঘরে দেখতে যান সাত্বিকার বাবা সন্তোষ মজুমদার। আলো নেভাতে গিয়ে দেখেন ফ্যানের সাথে ঝুলছে মেয়ের দেহ। আতঙ্কে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। তারপর ঘটনার খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে সোশাল মিডিয়ার মাধ্যমে উত্তরপ্রদেশের একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় সাত্বিকার। ছেলেটি তার কাছে যাওয়ার জন্য চাপ দিত। সেইখান থেকেই কোনভাবে তর্কাতর্কি বাঁধে বা ঝামেলা হয়। ওই ছেলেটির ফোন নাম্বারও সুইসাইড নোটে লিখে গিয়েছে সাত্বিকা। সাত্বিকার ফোন ও সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তা খতিয়ে দেখা হচ্ছে। 

সর্বশেষ আপডেট: