Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Murshidabad : নদীতে তলিয়ে যায় ছয় বছরের বাচ্চা একটি মেয়ে

Loading... রাজ্য
Murshidabad :  নদীতে তলিয়ে যায় ছয় বছরের বাচ্চা একটি মেয়ে
#News #West Bengal #Murshidabad #Child #Ganga River #সংবাদ


শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক: ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা তলিয়ে গেল ছয় বছরের একটি বাচ্চা মেয়ে।ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সাগরদিঘী থানার কিসমত গাদি গঙ্গা নদী তীরবর্তী এলাকায়, জানাযায়  ছোট কিশোর-কিশোরীদের সঙ্গে  গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে তলিয়ে যায়  ৬ বছরের আরিফা খাতুন, ঘটনা জানাজানি হতেই  স্থানীয়রা তড়িঘড়ি  খোঁজাখুঁজি শুরু করে , খবর দেওয়া হয় সাগরদিঘী থানায় , সাগরদিঘী থানার তৎপরতায় এবং ডুবুরি টিমের সহযোগিতায় শুরু হয় তলিয়ে যাওয়া কিশোরীর দেহ উদ্ধারের কাজ।কিশোরীর তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে  সাগরদিঘীর কিসমতগাদি গঙ্গা তীরবর্তী এলাকায়। মেয়ের ডুবে যাওয়ার খবর পেয়ে রাজমিস্ত্রি কাজ ছেড়ে হাওড়া থেকে ছুটে এসেছেন বাবা তোফায়েল শেখ, গঙ্গায় তলিয়ে যাওয়ায় আরিফা খাতুন এর পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সর্বশেষ আপডেট: