Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

গভীর রাতে ডানকুনি চাকুন্দি স্টার ব্যাটারি মোড় এলাকায় বেসরকারি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

Loading... রাজ্য
গভীর রাতে ডানকুনি চাকুন্দি স্টার ব্যাটারি মোড় এলাকায় বেসরকারি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন
#news #Dankuni #fire #West Bengal #Hooghly #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হুগলী: বুধবার গভীর রাতে ডানকুনি চাকুন্দি স্টার ব্যাটারি মোড় এলাকার লিপ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক একটি বেসরকারি ফ্যাক্টরিতে আগুন লাগে, জানা গিয়েছে প্লাস্টিক এবং কাঠের প্যালেট তৈরীর কাজ হতো ওই কারখানায়। গভীর রাতে হঠাৎই আগুন লাগে, আগুন দেখে প্রথমে নাইটে ডিউটি রত সিকিউরিটি গার্ডেরা ডানকুনি থানায় খবর দেয় পরে দমকলে খবর দেওয়া হয়, ভোর সাড়ে চারটে নাগাদ দমকলের প্রায় ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানার আশেপাশে জলের যোগান না মেলায় আগুন নেভানোর কাজে বিঘ্ন ঘটে, যদিও দমকলের বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে, ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে এই আগ্নীকাণ্ডের কারনে বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

সর্বশেষ আপডেট: