Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সোমবার মধ্যরাতে ১৬ নম্বর জাতীয় সড়কে ট্রেলারে ভয়াবহ আগুন, ব্যহত যান চলাচল

Loading... রাজ্য
সোমবার মধ্যরাতে ১৬ নম্বর জাতীয় সড়কে ট্রেলারে ভয়াবহ আগুন, ব্যহত যান চলাচল
#news. fire NH 16 #Trailer #Howrah #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফের সোমবার রাতে দুর্ঘটনা ১৬ নম্বর জাতীয় সড়কে। গতকাল বালি জয়পুর বিলের কাছে মধ্যরাতে ডানকুনিগামী একটি ট্রেলারে হঠাতই আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ন ট্রেলারটিতে, দাউদাউ করে জ্বলতে থাকে। পথচলতি গাড়ির চালকেরা প্রথম ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আগুনের তীব্রতা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ায় তা ভয়াবহ আকার ধারন করে। ফলস্বরূপ স্তব্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নিশ্চিন্দা থানার বিশাল পুলিশ বাহিনী ও দমকলের তিনটি ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন বিপুল ছড়িয়ে পড়ায় তা নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। দীর্ঘক্ষন চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে দমকল বাহিনী। 

{link}
উপস্থিত পথযাত্রীদের মধ্যে কয়েকজন জানিয়েছেন ট্রেলারটিতে আগুন লাগার ফলে দীর্ঘক্ষন যান চলাচল স্তব্ধ হয়ে যায়। মাঝরাস্তায় আটকে পড়ে বহু গাড়ি, যার মধ্যে অ্যাম্বুলেন্সও ছিল। প্রায় দুই ঘন্টারও অধিক সময় চেষ্টা চালানোর পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হয়। তারপর ঘটনাস্থলে উপস্থিত নিশ্চিন্দা থানার পুলিশ পুনরায় যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রনে রয়েছে। 

সর্বশেষ আপডেট: