Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মধ্যরাতে বাড়িতে ভয়াবহ আগুন, বিরাটিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাবা-ছেলের, গুরুতর আহত মা

Loading... রাজ্য
মধ্যরাতে বাড়িতে ভয়াবহ আগুন, বিরাটিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বাবা-ছেলের, গুরুতর আহত মা
#news #Fire #death #family #Birati #North 2 Paragana #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: ভোররাতে বিরাটি মহাজাতি নগরে বিধ্বংসী আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত দুই। জখম আরো এক। পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম বিজয় কুমার ব্যানার্জি (৯২) ও বিদ্যুৎ ব্যানার্জি (৫৮)। সূত্রের খবর, মঙ্গলবার ভোট সাড়ে চারটে নাগাদ আগুন দেখা যায় বিরাটি এক নম্বর মহাজাতি নগরের একটি বাড়িতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরেই তারা আগুন নেভানোর কাজে হাত লাগান এবং দমকলকে খবর দেন। খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে। 

{link}
স্থানীয় বাসিন্দাদের দাবি এদিন ভোররাতে বিকট শব্দ শুনতে পান তারা তড়িঘড়ি বাইরে বেরিয়ে দেখেন পাশের ব্যানার্জি বাড়িতে আগুন জ্বলছে। তারা ওই বাড়ির বাসিন্দাদের ডেকে কোন সাড়া শব্দ না পেয়ে পরে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় দমকলে। দমকল বাহিনী ও স্থানীয়দের দীর্ঘক্ষনের প্রচেষ্টার পর আগুন নেভালে দেখা যায় বিদ্যুৎ ব্যানার্জি নামে ওই বাড়ির বাসিন্দা ও তার বাবা মারা গিয়েছেন এবং মা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত বিদ্যুৎ ব্যানার্জি পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ছিলেন। একই পরিবারে এহেন মর্মান্তিক দুর্ঘটনার কারনে শোকের আবহ এলাকাজুড়ে। কী থেকে আগুন লেগেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে দমকলের পক্ষ থেকে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। 

 

সর্বশেষ আপডেট: