Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

খাঁচামুখো হচ্ছে না বাঘ, চারপেয়ে প্রানীর আতঙ্কে ত্রস্ত জলপাইগুড়ির গোটা একটি গ্রাম

Loading... রাজ্য
খাঁচামুখো হচ্ছে না বাঘ, চারপেয়ে প্রানীর আতঙ্কে ত্রস্ত জলপাইগুড়ির গোটা একটি গ্রাম
#news #Tiger #Jalpaiguri #village #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: বন দপ্তরের খাঁচা মুখো হয় নি বাঘ মামা, চিতা বাঘের আতঙ্ক নিয়ে দিন কাটছে জলপাইগুড়ির একটি গ্রামের গ্রামবাসীদের। শুক্রবার জলপাইগুড়ির কঁচুয়া বোয়াল মারি এলাকার তিস্তার চড় সংলগ্ন গ্রামে ছড়িয়ে পড়ে এই আতঙ্ক। স্থানীয়দের দাবী গ্রামে চিতা বাঘ এসেছে। শনিবার সকালে গ্রামবাসী বানু সরকার জানান, আজও আতঙ্কের মধ্যে রয়েছে পুরো গ্রাম, শুক্রবার ভোরে আমার একটি গর্ভবতী ছাগলকে মেরে ফেলেছে বাঘ। বিপুল ক্ষতি হয়েছে এই বৃদ্ধা মহিলার। যার ফলে আফসোসের মধ্যেই রয়েছে আতঙ্কেরও আভাস।

{link}
যদিও শুক্রবার সন্ধ্যার পরেই বন দপ্তর চিতা বাঘ বন্দি করতে খাঁচা পেতেছে গ্রামে, তবে শনিবার সকাল পর্যন্ত সেই খাঁচা মুখো হয়নি বাঘ মামা, এর ফলে দ্বিতীয় দিনেও চিতা বাঘের আতঙ্ক নিয়ে সাবধানে কৃষি কাজ করছেন তিস্তা পাড়ের কৃষকেরা। বিপদের আশঙ্কার রীতিমতো ভয়ে কাঁটা হয়ে রয়েছে সমস্ত গ্রাম। 

সর্বশেষ আপডেট: