সুদেষ্ণা মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফেসবুকে আলাপ। তারপর প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে দেখা করার নাম করে দিল্লি নিয়ে যাওয়ার অভিযোগ। এপ্রিল মাসের ২ তারিখ থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়ি বিস্তর খোঁজাখুঁজির পর জয়নগর থানার দারস্থ হয়ে নিখোঁজ ডায়েরি করেন। এরপর জয়নগর থানার পুলিশ তদন্তে নেমে একটি ফোন নাম্বার উদ্ধার করে। সেই ফোন নম্বরের সূত্র ধরে শেষমেশ দিল্লি থেকে উদ্ধার হয় নাবালিকা। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে মদন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। দিল্লির আদালত থেকে ট্রানজিস্ট রিমান্ড নেয় পুলিশ। এরপর সোমবার তাকে নিয়ে জয়নগর ফেরে পুলিশ। মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে মদনকে পেস করা হয়। উদ্ধার হওয়া নাবালিকাকে পাঠানো হয় সোনারপুরের একটি হোমে।
{link}
পুলিশ সূত্রে খবর, জয়নগর থানার গোবিন্দপুর এলাকার এক নাবালিকা নিখোঁজ এই অভিযোগ দায়ের করেন তাঁর বাবা। এর পরেই এপ্রিল মাসের ৪ তারিখে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের নাম ও ঠিকানা পুলিশের নজরে আসে। একটি ফোন নাম্বারও উদ্ধার করে পুলিশ। এর পরেই সাইবার ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে দিল্লির হরিয়ানার লোকেশন পুলিশের হাতে আসে। জয়নগর থানার পক্ষ থেকে তিন জনের একটি টিম পাঠানো হয় দিল্লিতে। সেখানে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে যুক্ত মদন নামক একজনকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে কলকাতা থেকে নিয়ে গিয়েছিল সে। এর পিছনে আর আন্য কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে দিল্লি নিয়ে যায় যুবক
Loading...
রাজ্য
#delhi
#kidnap
#west bengal
#south 24 parganas
#news
#সংবাদ
সর্বশেষ আপডেট:

