Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মোবাইল চুরি করতে গিয়ে বর্ধমানে কাঁকসা হাটে হাতেনাতে ধৃত যুবক

Loading... রাজ্য
মোবাইল চুরি করতে গিয়ে বর্ধমানে কাঁকসা হাটে হাতেনাতে ধৃত যুবক
#news #mobile thief #Burdwan #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধৃত এক যুবক। ধৃত যুবককে গণ ধোলাইয়ের পর কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কাঁকসা হাটে। তাকে ধরে রীতিমতো গনধোলাই দেয় সাধারন মানুষ। তারপর কিছু যুবক স্থানীয়দের রোষের থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। সেখানেই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত যুবক কে। 

{link}
স্থানীয়রা জানিয়েছেন মাঝে মাঝেই কাঁকসা হাটে হাট করতে আসা মানুষের মোবাইল ও টাকা চুরি যায়। আজ সকালে ধৃত যুবক এক মহিলার মোবাইল চুরি করে পালানোর সময় ব্যবসায়ীরা তাকে হাতে নাতে ধরে ফেলে। এর পর উত্তেজিত জনতা তাকে গণ ধোলাই দিতে শুরু করলে স্থানীয় যুবকরা তাকে উদ্ধার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয়।
কাঁকসা থানার পুলিশ ধৃত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সপ্তাহে দুই দিন কাঁকসা হাটে পুলিশের নজরদারির দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

সর্বশেষ আপডেট: