নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার রামকৃষ্ণ পল্লীর এক তরুণী রবিবার রাতে স্কুটি করে বাড়িতে ফিরছিল। সেই সময় তিনজন যুবক মুখ ঢেকে ওই তরুণীর উপর চড়াও হয়ে গায়ে কেরোসিন ঢেলে দেয় । কোনক্রমে সেখান থেকে পালিয়ে বনগাঁ থানায় এসে অভিযোগ জানায় ঐ যুবতী। যুবতীর অভিযোগ তাকে কয়েক দিন ধরে ফলো করছিল এক যুবক তারপরে রাতে এই ঘটনা ঘটায়। তার রেজিস্ট্রি বিবাহ হয়েছে তাও ওই যুবক উত্তপ্ত করত তাকে।
{link}
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই যুবতী। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেছে সে। তবে সেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে বনগাঁ পুলিশ। আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হচ্ছে তিন অভিযুক্তকে।
উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক তরুণীর উপর চড়াও হয় তিন যুবক
Loading...
রাজ্য
#North 24 parganas
#Bangaon
#News
#Crime
#সংবাদ
সর্বশেষ আপডেট:
