নিজস্ব সংবাদদাতা, দক্ষিন ২৪ পরগনা: পাওনা টাকা চাওয়ার কারনে জেঠিমাকে গলা টিপে খুন যুবকের। গোবরডাঙার সমাদ্দার পাড়া এলাকায় গত মাসের ২৬ তারিখ নিজের বাড়ি থেকে পুষ্প আচার্য নামে বছর পয়ষট্টির এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। বৃদ্ধার ঘরের জিনিসপত্র এলোমেলো ছিল। সেই বিষয়টি থেকেই সন্দেহ জন্মানোর কারনে বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে সন্দেহ জন্মায় তারই পরিবারের সদস্যদের মধ্যে। থানায় অভিযোগ করেন পরিবারেরই এক সদস্য। ঘটনার তদন্ত নেমে ন'দিনের মাথায় গ্রেফতার বৃদ্ধার দেওরের ছেলে পিন্টু আচার্য নামে এক যুবক।
{link}
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বৃদ্ধার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা মাস খানেক আগে ধার নিয়েছিল পিন্টু সেই টাকা ফেরত চাওয়াতেই ২৪ তারিখ রাতে বৃদ্ধাকে খুন করে। প্রাথমিক জেরায় অভিযুক্ত জানিয়েছে বৃদ্ধাকে গলা টিপে খুন করা হয়েছে। ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে আজ বারাসাত আদালতে তোলা হয়েছে।

