নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে আগামী ৩ রা ডিসেম্বর বিশাল জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে খুঁটিপুজো করে সেই কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন পটাশপুরে বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। সামাজিক রীতিনীতি মেনে খুঁটি পুজো করে সভামঞ্চ শুভ উদ্বোধন হয়। এছাড়া উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কুমার মাইতি, কাঁথি পুরসভার পুরপ্রধান সুবল কুমার মান্না তৃণমূল নেতৃত্বরা।
{link}
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ উদ্বোধনের পর প্রতিক্রিয়া দেন এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি বলেন " আগামী কয়েক মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন মুখোমুখি হতে চলেছি। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথিতে প্রথম সভা করতে আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের দলের সেনাপতি বলে থাকি। কারণ গত বিধানসভা নির্বাচনে আমাদের দলের দায়িত্ব নিয়ে অনেকগুলো আসন জিতিয়েছেন।পঞ্চায়েত নির্বাচনের যুদ্ধে নামার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রস্তুতি সভা করলাম। সেই বার্তা নিয়ে পঞ্চায়েত নির্বাচনে যাবো। আমরা একাধিক সামাজিক প্রকল্প চালু করেছি। আমাদের মূল কথা হচ্ছে উন্নয়ন। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করবো "। তিনি আরও কটাক্ষ করে বলেন " বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করছে। কারণ খেজুরিতে এনআইএ অনেকের ফাঁসানো হয়েছে"। যার ফলে স্পষ্টতই এখন থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের এই সভা কে ঘিরে।
{link}
