Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

TMC news: অভিষেক নামতে চলেছে উপনির্বাচনের প্রচারে

Loading... রাজ্য
TMC news:  অভিষেক নামতে চলেছে উপনির্বাচনের প্রচারে
#news #breaking news #politics #politician #West Bengal #Kolkata #সংবাদ

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃণমূল কংগ্রেসে দ্বিতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছুদিন থেকেই জল্পনা শুরু হয়েছিল। লোকসভা নির্বাচনের পরে তিনি রাজনীতি থেকে কিছুটা দূরেই আছেন। কিন্তু এর প্রধান কারণ অভিষেকের চোখের সমস্যা। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূল সূত্রে জানা গেলো অভিষেক এবার নামতে চলেছে উপনির্বাচনের প্রচারে।

{link}

উপনির্বাচন নিয়ে ইতিমধ্যেই সক্রিয় রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দফতর। জেলা সফরে গিয়েছেন খোদ বক্সী। শুধু তাই নয়, বক্সী ঘনিষ্ঠ অন্যান্য নেতারাও গিয়েছেন। তবে এরই মধ্যে রাজনীতির অলিগলিতে একটাই প্রশ্ন এবার কি সক্রিয় ভাবে প্রচারে নামবেন অভিষেক? সেই প্রশ্নর উত্তর সামনে আসলো এবার। জানা যাচ্ছে, আগামী ৯ নভেম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা পার্টি অফিসে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেবেন তৃণমূল সাংসদ। উপস্থিত থাকবেন পার্টি নেতৃত্ব ও জন প্রতিনিধিরা। সেখান থেকেই নির্বাচন নিয়ে আগাম কোনও কর্মসূচি তিনি ঘোষণা করেন কি না সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

{link}

কারণ, বিগত লোকসভা ভোটের সময় দলের সব দায়িত্ব ‘কাঁধে’ তুলেনিয়েছিলেন তিনি। তবে ভোটের রেজাল্টের পর সাময়িক বিরতি নেন। সামনেই উপভোট। যতদূর জানা যাচ্ছে, তিনি সর্ব শক্তি নিয়ে এবার নামতে চলেছেন উপনির্বাচনে।

সর্বশেষ আপডেট: