নিজস্ব সংবাদদাতা, হুগলী: বিয়ের আটমাসের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু গৃহবধুর। শ্বশুরবাড়ীর লোকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের বাপের বাড়ির। শুক্রবার ঘটনাটি চুঁচুড়ার রবীন্দ্রনগর কালিতলা এলাকার। মৃতের নাম রিম্পা কর্মকার। গতকাল গভীর রাতে রঞ্জিত শ্বশুরবাড়ীতে ফোন করে জানায় রিম্পা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু হঠাৎ কেন মেয়ে আত্মহত্যা করবে, সেই নিয়েই প্রশ্ন দেখা দেয় বাপের বাড়ির সদস্যদের মধ্যে। আজ সকালে শ্বশুরবাড়ীর চারজনের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে রিম্পার বাপের বাড়ির লোকেরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
{link}
পরিবার সূত্রে খবর, আট মাস আগেই উত্তর ২৪ পরগণার বারাসাতের বাসিন্দা রিম্পার দেখাশোনা করে বিয়ে হয় কালিতলার কাপড় ব্যবসায়ী রঞ্জিত সাহার। বর্তমানে রিম্পা অন্তঃসত্বা ছিল। অভিযোগ, বিয়ের পর থেকেই নানা অছিলায় রিম্পাকে শারিরীক ও মানসিকভাবে অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ীর লোকেরা। সেইখান থেকেই কাল কোন কারনে বচসা থেকে তাদের মেয়েকে খুন করেছে তার শ্বশুর বাড়ির লোকেরা বলে অভিযোগ মৃতার বাবা-মায়ের। দোষীদের কঠিন শাস্তির দাবী করছেন তারা। সম্পূর্ন বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি পুলিশের তরফে। দেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
