ফের দুর্ঘটনা কেড়ে নিল প্রান। মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকার ঘটনা। একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের একটি দেওয়ালে। ঘটনাস্থলেই মৃত তিনজন বাইক আরোহী। ভোররাতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। খবর দেওয়া হয় বাইক আরোহীদের বাড়ির লোকেদের। কী থেকে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশি সুত্রে খবর মৃত ব্যাক্তিদের নাম কালু মন্ডল, পিও মন্ডল, ও অপূর্ব মণ্ডল। এরা তিনজনেই কান্তনগরের বাসিন্দা। স্থানীয় সুত্রে খবর, গতকাল রাতে মথুরাপুর এলাকায় হওয়া অনুষ্ঠানে মধ্যারাত পর্যন্ত উপস্থিত ছিলেন এই তিনজন ব্যাক্তি। ভোররাতে ওনারা গান শুনে কান্তনগরে যাওয়ার জন্য রওনা দেন।একসাথে তিনজনে মিলে বাইকে চাপার ফলে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এবং রাস্তার পাশে থাকা একটি পাঁচিলে গিয়ে সজোরে ধাক্কা মারে বলে ধারনা করছে স্থানীয় মানুষজন। জোরে ধাক্কা মারতে পাঁচিল ভেঙে ঢুকে যায় এবং বাইকটিও উল্টে পাল্টে যায়। পাচিল ভেঙে ওদের ওপরে পড়ে ।ওই মুহূর্তেই প্রবল আওয়াজ হওয়ায় স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে উদ্ধার করেন তিন বাইক আরোহীদের।
স্থানীয়দের সাহায্যে মৃতের বাড়ির লোকেদের খবর দেয় পুলিশ। পুলিশি মতে অতিরিক্ত রাত পর্যন্ত জেগে অনুষ্ঠানে থাকার জন্য ক্লান্ত হয়ে পড়েছিল তারা এবং একটি বাইকে তিনজন একসাথে চাপায় এমনটা হয়েছে। পাঁচিল চাপা পড়ে ই মৃত্যু হয়েছে বলেই পুলিশের ধারণা। মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
