Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ২

Loading... রাজ্য
ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ২
#accident #road accident #Domjur #Howrah #NH 16 #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ পথ দুর্ঘটনায় মৃত্যু ম্যাটাডোরের দুই খালাসির। সোমবার ভোরবেলা ঘটনাটি ঘটে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর ডানকুনিগামী মালবোঝাই একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারলে ওই গাড়িটির সামনের অংশ দুমড়ে যায়। আটকে পড়েন ড্রাইভার সহ দুই খালাসী। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং ডোমজুড় থানার পুলিশ। কিন্তু দুর্ঘটনায় এতোটাই ক্ষতিগ্রস্ত হয় ম্যাটাডোর-এর সামনের অংশটি যে আটকে থাকা ব্যাক্তিদের উদ্ধার করাও সম্ভব হয়ে উঠছিল না। চালক কে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হলেও খালাসিদের উদ্ধার করা কঠিন হয়ে ওঠে।

{link}
পরে ক্রেনের সাহায্যে ম্যাটাডোরকে রাস্তা থেকে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার সময় ম্যাটাডোরটি যে লরিতে ধাক্কা মারে, সেই লরির চালক লরি সহ পালিয়ে যায়। দীর্ঘক্ষনের প্রচেষ্টার পর গ্যাস কাটারের সাহায্যে দুই খালাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও গাড়ি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রাথমিক তদন্তে ডোমজুড় থানার পুলিশের অনুমান, মেটাডোরের চালক কোন কারনে অসকর্ত বা ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা হয়েছে।

সর্বশেষ আপডেট: