Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়া ব্রীজের অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ২ পথচারীর

Loading... রাজ্য
হাওড়া ব্রীজের অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ২ পথচারীর
#news #Howrah #Accident #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সোমবার দুপুরে হাওড়া ব্রিজের অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনা। শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বেসরকারি বাস হাওড়া ব্রিজ পার করে হাওড়ার দিকে ঢোকার সময় অ্যাপ্রোচ রোডে নিয়ন্ত্রণ হারায়। স্থানীয় কয়েকজনের মতে সেই সময় দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেই থেকেই এই দুর্ঘটনা। এই দুর্ঘটনায় দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান। এবং এক পথচারী গুরুতর জখম হন। ট্রাফিক পুলিশ এদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

{link}
পুলিশ জানিয়েছে, শিয়ালদহ থেকে হাওড়া রুটের ২৮ নম্বর বাসটি সম্ভবত ব্রেক ফেল করে এবং এতেই এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা অবশ্য সুরক্ষিত রয়েছেন। কিভাবে দুর্ঘটনা ঘটল তা সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখা হচ্ছে। অন্যদিকে স্থানীয় সূত্রের দাবি, দুটি বাসের মধ্যে রেষারেষি থেকেই ঘটেছে দুর্ঘটনা। ওভারটেক করার সময়, বাসটি সামনে খেয়াল না করাতেই ঘটেছে দুর্ঘটনা। বাসটিকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। 

সর্বশেষ আপডেট: