Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

উলুবেড়িয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, গুরুতর জখম ৪ পরীক্ষার্থী

Loading... রাজ্য
উলুবেড়িয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনা, গুরুতর জখম ৪ পরীক্ষার্থী
#news #Uluberia #HS Exam #accident #Howrah #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার উলুবেড়িয়ায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন চার পরীক্ষার্থী। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ ওই পথ দুর্ঘটনা হয়। আহত চার ছাত্রকেই আনা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

{link}

সূত্রের খবর, উলুবেড়িয়ার বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ওই চার ছাত্রের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল জগৎপুর উচ্চ বিদ্যালয়ে। এদিন ছিল ইংরেজি পরীক্ষা। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় একটি বাইকে চারজন ফিরছিল তারা। ১৬ নম্বর জাতীয় সড়কের লেবুতলা এলাকায় কলকাতাগামী লেনে তাদের বাইকে ধাক্কা মারে একটি ৪০৭ গাড়ি। জাতীয় সড়কের উপরেই ছিটকে পড়ে বাইক থাকা ওই চার পরীক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে আসে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। সেখানেই তারা এখন চিকিৎসাধীন রয়েছে। 

সর্বশেষ আপডেট: