Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

পুলিশের তোলাবাজির থেকে পালাতে গিয়ে দুর্ঘটনা, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ হাবরায়

Loading... রাজ্য
পুলিশের তোলাবাজির থেকে পালাতে গিয়ে দুর্ঘটনা, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ হাবরায়
#news #police #West Bengal #Habra #accident #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাবড়া: পুলিশের তোলাবাজি চলাকালীন ভয়ে দ্রুত পালাতে গিয়ে বাইক ও ভ্যানের মুখোমুখি ধাক্কা। গুরুতর জখম বাইক চালক। মঙ্গলবার রাতে হাবরা থানার বেলগড়িয়া মোড় এলাকার ঘটনা। প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় মানুষের। ঘটনাস্থলে হাবরা থানার পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়।বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক। প্রায় ঘন্টা খানেক রাস্তা অবরোধ করা হয়। যদিও স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দিয়ে পুলিশ সূত্রে জানানো হয়েছে ট্রাফিক আইন না মানা গাড়িগুলি চেক করার কাজ করা হচ্ছিল।

{link}

স্থানীয়দের অভিযোগ, রাস্তায় সিভিক ভলেন্টিয়ার দিয়ে গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজির করা হচ্ছিল। পুলিশ দেখে ভয়ে দ্রুত পালাতে যান এক বাইক চালক। পালাতে গিয়েই ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর জখম হন ওই বাইক চালক। সেই কারনেই ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনতা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে রাস্তা অবরোধে সামিল হন। যদিও এই অভিযোগ সম্পূর্নভাবেই অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে। 

সর্বশেষ আপডেট: