Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

মোবাইলে ভিডিও তুলতে গিয়ে বিপত্তি, জগন্নাথ ঘাটে জলে তলিয়ে নিখোঁজ যুবক

Loading... রাজ্য
মোবাইলে ভিডিও তুলতে গিয়ে বিপত্তি, জগন্নাথ ঘাটে জলে তলিয়ে নিখোঁজ যুবক
#news #accident #Howrah #Belur #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ বুধবার দুপুরে মোবাইলে গঙ্গায় বানের ভিডিও তুলতে গিয়ে তলিয়ে নিখোঁজ যুবক। তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ব্যর্থ হন স্থানীয়েরা। স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ যুবকের নাম শহিদ আলী(২০)। সে বেলুড়ের স্থানীয় জয় বিবি লেন বা ভোট বাগান এলাকার বাসিন্দা। এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। আবহাওয়া খারাপ থাকার কারনে সেই খোঁজার কাজও বেশ কঠিন।

{link}
স্থানীয় সূত্রে খবর, আজ বেলুড়ের জগন্নাথ ঘাটে দুপুরে বানের ভিডিও করছিল অনেকেই। তখনই অনেকটা সামনে বসে বানের ভিডিও করছিল শাহিদ। জোরে বান এলে বানের ধাক্কায় জলে ভেসে যায় সে। গঙ্গায় বান আসার সময় ঘাটের একদম ধারে দাঁড়িয়ে সে বানের ভিডিও করছিল। অনেকে বারন করলেও শোনেনি। ভরা বর্ষায় বানের তীব্রতা সম্বন্ধে তার ধারণা ছিল না। আচমকায় বিশালাকায় বান তাকে ধাক্কা মেরে ভাসিয়ে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে জলে তলিয়ে যায় সে। স্থানীয় এক যুবক ঝাঁপ মেরে বাঁচাবার চেষ্টা করলেও পারেনি। এখনও তাকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। 

সর্বশেষ আপডেট: