Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নিরীহ সারমেয়কে গুলি করে হত্যার অভিযোগ, দুর্গাপুরে ধৃত ১

Loading... রাজ্য
নিরীহ সারমেয়কে গুলি করে হত্যার অভিযোগ, দুর্গাপুরে ধৃত ১
#news #Durgapur #West Bengal #সংবাদ

নিজস্ব সংবাদদাতা: অমানবিক ঘটনার সাক্ষি মানুষ। নিরীহ সারমেয়কে গুলি করে হত্যার অভিযোগ। দুর্গাপুরের নিউটন এলাকায় ঘটেছে এই নক্কারজনক ঘটনা। ঘটনার অভিযোগ পেয়ে দুর্গাপুরের বিজন ফাঁড়ির পুলিশ বৃহস্পতিবার রাতে দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো এই অভিযুক্ত ব্যাক্তিকে। নিউটন এলাকার মানুষ অভিযুক্তকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 

{link}
 স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে হঠাতই এক স্বেচ্ছাসেবী সংগঠনে খবর যায় একজন ব্যাক্তি এক কুকুরকে গুলি করে হত্যা করেছেন। তারা তৎক্ষনাৎ ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন এবং পুলিশে অভিযোগ দায়ের করেন। স্থানীয় কয়েকজন যুবতী অভিযোগ করেছেন। তারা কঠোরতম শাস্তি চাইছেন ওই ব্যাক্তির। অন্যদিকে ধৃত ব্যাক্তির মায়ের কথায়, অভিযুক্ত প্রানী হত্যা করতে চাননি। কুকুরটি এসে তাদের গাড়ির কভার ছিঁড়ে দিচ্ছিল। তাই সেই ঘটনা আটকাতে কুকুর তাড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটে যায়। বর্তমানে পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: