Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

অপুর স্মৃতিচারণে গলফ্গ্রীনে অধীর

Loading... রাজ্য
#Adhir Ranjan Chowdhury #Soumitra Chaterjee #Pay Tribute #Congress #Tmc #West Bengal

বুধবার, প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলফ্গ্রীনের বাড়িতে তাকে শ্রদ্ধাঞ্জাপন করতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সৌমিত্র বাবুর বাড়ি এসে প্রথমেই তিনি দেখা করেন সৌমিত্র বাবুর কন্যা পৌলমী দেবীর সাথে। তার সাথে দাঁড়িয়ে খানিক্ষন কথা বলার পর তিনি পৌলমী দেবীর থেকে অনুমতি নিয়ে সৌমিত্র বাবুর ছবিতে মাল্যদান করেন। মাল্যদান করার পর সৌমিত্র বাবুর শয়নকক্ষ ঘুরে দেখেন তিনি। সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, একজন আন্তর্জাতিক স্তরে সন্মানিত ব্যাক্তি এতো সাধারন জীবনযাপন করতে পারেন তা তিনি এখানে না এলে বা দেখলে বোঝা সম্ভব ছিল না। তিনি এখনও তাঁর ঘরের টেবিলে পড়ে থাকা তাঁর আঁকা ছবি ও লেখা দেখেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন মহামানব ছিলেন বলেও এদিন মন্তব্য করেন তিনি।
এছাড়াও সাক্ষাৎকারে এই সম্পর্কে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন ২০১১ সালে যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে তারপর থেকেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হয় নানা পদ। তাকে কোনরকম সম্মানে সন্মানিতও করা হয়নি সরকারের পক্ষ থেকে। ১৯৫৪ সালে কান ফেস্টিভালে আন্তর্জাতিক সম্মান পাওয়ার পরেও সরকার তাকে কোনও সম্মানে সন্মানিত করেনি। কিন্তু তাঁর মৃত্যুর পর তাঁর মৃতদেহ নিয়ে নাটক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি সত্যজিৎ রায়ে ফিল্ম ইনস্টিটিউটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি চেয়ার উৎসর্গ করার ব্যাপারে সরকারের কাছে আবেদন করবেন বলেও জানান তিনি।

সর্বশেষ আপডেট: