Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আট মাস পর মন্দিরে চুরির গয়না উদ্ধার করল ডায়মন্ড হারবার পুলিশ ,গ্রেপ্তার আট

Loading... রাজ্য
আট মাস পর মন্দিরে চুরির গয়না উদ্ধার করল ডায়মন্ড হারবার পুলিশ ,গ্রেপ্তার আট
#news #South 24 Paragana #West Bengal #Police #সংবাদ

সুদেষ্ণা মন্ডল , দক্ষিন ২৪ পরগনা: আট মাস আগে ডায়মন্ডহারবারের দুটি পৃথক মন্দির থেকে চুরি হয়ে যায় বিগ্রহের গয়না ও কিছু নগদ টাকা। ঘটনাকে কেন্দ্র করে সেসময় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল । পাশাপাশি স্থানীয়রা থানাতে লিখিত অভিযোগও দায়ের করেছিল। চুরির অভিযোগ পাওয়ার পর ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ কোমর বেঁধে তদন্তে নামে । কিন্তু তদন্ত শুরু হলেও সেই ভাবে কিছু করতে পারছিলনা পুলিশ । অবশেষে দীর্ঘ আট মাস পর শেষমেশ সাফল্যের মুখ দেখল পুলিশ । কিনারা হল চুরির ঘটনার । চুরির অভিযোগে আটজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় চুরি হয়ে যাওয়া বিদ্রোহের গয়না। যার আনুমানিক বাজার মূল্য লক্ষ্যাধিক টাকা।

{link}

এই প্রসঙ্গে শনিবার ডায়মন্ডহারবার জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী জানান, 'ডায়মন্ড হারবারে দুটি পৃথক মন্দিরে চুরির ঘটনার পর থেকেই শহরের বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় । পাশাপাশি  এসডিপিও মিতুন কুমার দে ও অতিরিক্ত পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গঠন করে তদন্ত চালিয়ে যাওয়া হয় । অবশেষে দীর্ঘ আটমাস পর সাফল্য মিলল। ধৃত আটজনের কাছ থেকে উদ্ধার হওয়া গহনা এখন থাকবে পুলিশের কাছেই।

সর্বশেষ আপডেট: